শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ছয়টি কোম্পানি ইপিএস ও লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৫ জুলাই বিকাল ৩টায় বিআইএফসির, ১৬ জুলাই দুপুর ২টা ৩৫ মিনিটে ইউনাইটেড ইন্স্যুরেন্সের এবং একই দিন বিকাল ৩টায় প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স ২১ জুলাই বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এরপর ১৯ জুলাই বিকাল ৩টায় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং ২০ জুলাই বিকাল ৩টায় রূপালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এসব সভায় সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড ঘোষণা নিয়ে সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে দুটি কোম্পানিই ৩০ জুন ২০২৬ পর্যন্ত সমাপ্ত অনিরীক্ষিত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন, যার মধ্যে ইপিএসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য থাকবে, প্রকাশ করবে।

অন্যদিকে ইউনাইটেড ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং বিআইএফসি তাদের ৩০ জুন ২০২৬ পর্যন্ত সমাপ্ত অনিরীক্ষিত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। এসব প্রতিবেদনের মাধ্যমে কোম্পানিগুলোর সর্বশেষ মুনাফা, ইপিএস এবং আর্থিক অবস্থার চিত্র বিনিয়োগকারীদের সামনে উঠে আসবে।