শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুই কোম্পানি ইপিএস সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৪ জুলাই বেলা সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৪ জুলাই ৩ টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।