শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুই কোম্পানি আগামী ১২ জুলাই লভ্যাংশ ও ইপিএস সংক্রান্ত বোর্ড সভার অনুষ্ঠিত করবে। সভায় একটি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা এবং উভয় কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুটি হলো: সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি: কোম্পানিটির বোর্ড সভা ১২ জুলাই বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। একই সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি): কোম্পানিটির বোর্ড সভা ১২ জুলাই দুপুর আড়াই টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।