শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগামী ২০ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল পদ্ধতিতে (ভার্চুয়াল) কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই।