শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টকসহ ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে । কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছে ৪ টাকা ৬৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৯ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ৫৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬৬ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ১৮ পয়সা। আগামী ২৪ ডিসেম্বর, সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।