এক নজরে ২২ কোম্পানির লভ্যাংশ ও মুনাফার হালচাল
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২২ কোম্পানি সমাপ্ত অর্থবছরে লভ্যাংশ ঘোষণা করছে। তবে অধিকাংশ কোম্পানি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এসিআই ফর্মুলেশনস: গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭ টাকা ৯৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৭ টাকা ৮৫ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮১ টাকা ২ পয়সা। আগামী ২৮ ডিসেম্বর, সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
টেকনো ড্রাগস লিমিটেড: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে টেকনো ড্রাগসের শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৫১ পয়সা। আগের ২০২৪-২৫ অর্থবছরে এ আয় ছিল ১ টাকা ৭৬ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় কমেছে ২৫ পয়সা বা ১৪ দশমিক ২১ শতাংশ। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৯ কোটি ৮৯ লাখ ৭ হাজার ২৯৭ টাকা। আগের অর্থবছরে এ মুনাফা ছিল ২৩ কোটি ২০ লাখ ২০ হাজার ৮১০ টাকা।
অন্যদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৭১ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ৩০ টাকা ৫৮ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ২ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে হয়েছে ২ টাকা ৬৬ পয়সা। আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ১ টাকা ৪৩ পয়সা। ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে
আগামী ২৪ ডিসেম্বর সকাল ১০টায় কোম্পানিটির ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে। হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এ সভায় শেয়ারহোল্ডাররা ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সরাসরি অংশ নিতে পারবেন। সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ১৯ নভেম্বর রেকর্ড ডেট ঠিক করা হয়েছে।
জিবিবি পাওয়ার: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১১ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৬১ পয়সা। আগামী ২১ ডিসেম্বর, সকাল ১০টায় হাইব্রিড প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।
এমএল ডাইং অ্যান্ড টেক্সটাইল ইন্ডাষ্ট্রিজ: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ০.১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৯৭ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ২৭ পয়সা। কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও ভেন্যু চূড়ান্ত করেনি। তবে এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ১০পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৫ টাকা ২৬ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৩ টাকা ৯২ পয়সা। আগামী ২৮ ডিসেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।
ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ০.১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ৩৩ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৯ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ১৯ পয়সা। কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও ভেন্যু চূড়ান্ত করেনি। তবে এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
ই-জেনারেশন: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৭৫ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৯২ পয়সা। আগামী ২৯ ডিসেম্বর, সকাল ১০ টায় হাইব্রিড/ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।
স্কয়ার নিট কম্পোজিট পিএলসি: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৬৮ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৪৪ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬১ টাকা ৯১ পয়সা। আগামী ২৫ জানুয়ারি, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।
সিলভা ফার্মা: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ০.১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ১৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৯৭ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ২৯ পয়সা। আগামী ২৯ ডিসেম্বর, সকাল সাড়ে ১১টায় হাইব্রিড প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।
কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২০ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৭ পয়সা। কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ও ভেন্যু এখনো চূড়ান্ত করেনি। তবে এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।
নাভানা ফার্মাসিউটিক্যালস: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৪ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৬ শতাংশ নগদ লভ্যাংশ, বাকী ৮ শতাংশ বোনাস।
জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৯৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৪ টাকা ৫৪ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৬ পয়সা। আগামী ২০ ডিসেম্বর, সকাল ১০টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ নভেম্বর।
সায়হাম কটন মিলস: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৯৯ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ৬৭ পয়সা। আগামী ১২ ডিসেম্বর, সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।
ড্রাগন স্যুয়েটার স্পিনিং: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ০.২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৪৫ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১৪ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৭০ পয়সা। আগামী ২৯ ডিসেম্বর, সকাল ১০ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
ন্যাশনাল পলিমার: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ০৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ০৭ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৫৫ পয়সা। আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।
আমান কটন ফাইব্রাস: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২১ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ৩৫ পয়সা। আগামী ৩০ ডিসেম্বর, বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ নভেম্বর।
আমান ফিড: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২২ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৭১ পয়সা। আগামী ৩০ ডিসেম্বর, সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।
গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৭ পয়সা। আগের বছর শেয়ার প্রতি থ টাকা ২৪ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৩৩ পয়সা। আগামী ২৯ ডিসেম্বর, সকাল ১০ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।
জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ২.৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৮৬ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫ টাকা ৫১ পয়সা। আগামী ২৪ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।
আল-হাজ্ব টেক্সটাইল: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৮৫ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৬৪ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ১৫ পয়সা। আগামী ২৮ ডিসেম্বর, সকাল ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।
ইউনাইটেড পাওয়ার: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ টাকা ৯৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২০ টাকা ৬৬ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৩ টাকা ৩৩ পয়সা। আগামী ২৩ ডিসেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
সামিট পাওয়ার: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৩৮ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪০ টাকা ৭৩ পয়সা। আগামী ৩০ ডিসেম্বর, সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।
ইফাদ অটোস পিএলসি: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। জানা গেছে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৫ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ২৭ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫ টাকা ৯২ পয়সা। আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

