শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২২ কোম্পানির প্রথম ও তৃতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ করেছে। তবে এর মধ্যে ৩ কোম্পানি প্রথম প্রান্তিকের মুনাফা প্রকাশ করেছে। মুনাফা প্রকাশ করা কোম্পানিগুলোর মধ্যে ১১ কোম্পানির মুনাফা বাড়লেও বাকী কোম্পানিগুলো ৭ কোম্পানির মুনাফায় ভাটা পড়েছে। এছাড়া ৩ কোম্পানির প্রথম প্রান্তিকে মুনাফায় বড় লোকসানে রয়েছে। কোম্পানি ও ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো:

বার্জার পেইন্টস বাংলাদেশ: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ টাকা ৯৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ১৩ টাকা ৮ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫২ টাকা ৭৯ পয়সা। গত বছরের একই সময়ে তা ৩১ টাকা ১৪ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪০০ টাকা ৫২ পয়সা।

ব্র্যাক ব্যাংক পিএলসি: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৬৩ পয়সা। গত বছর একই সময়ে ২ টাকা ২০ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি২৬-সেপ্টেম্বর২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ৭ টাকা ৭০ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৫ টাকা ২৯ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫৬ টাকা ৪০ পয়সা।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি পিএলসি: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। গত বছর একই সময়ে ৫ টাকা ৬৫ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি২৬-সেপ্টেম্বর২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ৯ টাকা ৫০ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ১৩ টাকা ৩৪ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০৮ টাকা ৯৭ পয়সা।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি): চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ পয়সা। গত বছর একই সময়ে ২১ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি২৬-সেপ্টেম্বর২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ২৬ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৩২ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৬ টাকা ৬০ পয়সা।

ব্যাংক এশিয়া পিএলসি: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। গত বছর একই সময়ে ২৭ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি২৬-সেপ্টেম্বর২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ২৪ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৩৭ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৮ টাকা ৪৬ পয়সা।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৯ পয়সা। গত বছর একই সময়ে ৬৭ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি২৬-সেপ্টেম্বর২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৭৬ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৯২ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৫ টাকা ২৭ পয়সা।

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ২১ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ৫ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ৪৩ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৮৭ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬৬ পয়সা।

ঢাকা ব্যাংক পিএলসি: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ১৭ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ২৪ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ১২ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৩৩ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৩ টাকা ৬৭ পয়সা।

এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৯২ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ৯৪ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৭৬ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৪৫ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৯ টাকা ৮৯ পয়সা।

রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৩৪ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ২৫ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ২ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৯৫ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ৮৩ পয়সা।

ইস্টার্ন ব্যাংক পিএলসি: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৪২ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি২৬-সেপ্টেম্বর২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ১০ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৩ টাকা ৫৬ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩২ টাকা ৬৩ পয়সা।

যমুনা ব্যাংক পিএলসি: কোম্পানিটি চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩১ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ১৩ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি২৬-সেপ্টেম্বর২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ৩৪ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৪ টাকা ৪৪ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৯ টাকা ৯৪ পয়সা।

পুবালী ব্যাংক পিএলসি: ব্যাংকটি চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৭৬ পয়সা। গত বছর একই সময়ে ২ টাকা ১৩ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি২৬-সেপ্টেম্বর২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ১০ টাকা ১৫ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৫ টাকা ৮৩ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫৭ টাকা ৫৬ পয়সা।

ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে মাইনাস ২ টাকা ৫৫ পয়সা। গত বছর একই সময়ে মাইনাস ৮৭ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি২৬-সেপ্টেম্বর২৬) কোম্পানিটির শেয়ার প্রতি মাইনাস ২ টাকা ৬১ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি মাইনাস ১ টাকা ৯৪ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ২২ পয়সা।

রবি আজিয়াটা পিএলসি: কোম্পানিটি চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ৪৮ পয়সা। গত বছর একই সময়ে ৪৬ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৪৩ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ১৯ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ১ পয়সা।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১০ পয়সা। গত বছর একই সময়ে ৮৭ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি২৬-সেপ্টেম্বর২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ৫ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৬৫ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৯ টাকা ৩৯ পয়সা।

এক্সপ্রেস ইন্স্যুরেন্স: কোম্পানিটি চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ১৬ পয়সা। গত বছর একই সময়ে ৫৪ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি২৬-সেপ্টেম্বর২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৩ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৯৭ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ৪০ পয়সা।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: কোম্পানিটি চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ৪১ পয়সা। গত বছর একই সময়ে ১৬ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি২৬-সেপ্টেম্বর২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ১১ পয়সা আয় হয়েছে। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ৬৯ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ২২ পয়সা।

শ্যামপুর সুগার মিলস লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ টাকা ৪ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিলো ১২ টাকা ৪২ পয়সা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৩২ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল মাইনাস ১৯ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫৫ টাকা ৯ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে এটি ছিল ১৬৬ টাকা ১৩ পয়সা।

আজিজ পাইপস লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৭৮ পয়সা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৬৬ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল মাইনাস ২৮ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৫২ টাকা ১৮ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে এটি ছিল মাইনাস ৫১ টাকা ১১ পয়সা।

জিল বাংলা সুগার মিলস লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৫ টাকা ৫৯ পয়সা হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিলো ২৭ টাকা ৯১ পয়সা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল মাইনাস ২১ টাকা ৫৭ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল মাইনাস ১ টাকা ৪৪ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ১ হাজার ২৩৭ টাকা ১০ পয়সা। ৩০ জুন, ২০২৬ তারিখে এটি ছিল মাইনাস ১ হাজার ২১১ টাকা ৫১ পয়সা।