শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ বোর্ড সভার তারিখ আগামী ১৫ জুন ঘোষণা করা হয়েছে।
সভায় কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের আর্থিক ফলাফল পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির সভায় ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে চলতি অর্থবছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মুলত ২০২৪-২৫ অর্থবছরে ৩১ মার্চ ২০২৫ সমাপ্ত বছরের জন্য বার্জার পেইন্টস শেয়ারহোল্ডারদের জন্য ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।