শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুটি হলো: ফাইন ফুডস লিমিটেড ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফাইন ফুডস লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৭ অক্টোবর বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৮ অক্টোবর দুপুর আড়াই টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।