শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানির প্রথম প্রান্তিকের মুনাফা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৩ কোম্পানির মুনাফা বাড়লেও কমেছে ৩ কোম্পানির মুনাফা কমেছে। ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।

লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৯৭ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ২০ পয়সা আয় হয়েছিল।  প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৪ টাকা ১৬ পয়সা,

যা আগের বছর একই সময়ে ছিল মাইনাস ২ টাকা ৯৮ পয়সা। গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৩৩ পয়সা।

এনআরবিসি ব্যাংক পিএলসি: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ১৩ পয়সা আয় (ইপিএস) হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৮ পয়সা আয় হয়েছিল। প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৬২ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল মাইনাস ৫ টাকা ৬৩ পয়সা। গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৯৫ পয়সা।

ব্যাংক এশিয়া পিএলসি: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ৯৮ পয়সা আয় (ইপিএস) হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ২৯ পয়সা আয় হয়েছিল। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৩০ টাকা ৭২ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২৬ টাকা ৬০ পয়সা। গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৬ পয়সা।

নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি: কোম্পানিটির প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫৯ পয়সা, যা গত বছরের একই প্রান্তিকে ছিল ৬৫ পয়সা। বছরের ব্যবধানে ইপিএস কমেছে ৬ পয়সা বা প্রায় ৯ শতাংশ। ক্যাশফ্লোর চিত্রেও অবনতি লক্ষণীয়।

এই প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১১ পয়সা, যেখানে গত বছর একই সময়ে তা ছিল ৩১ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ক্যাশফ্লো ইতিবাচক থেকে নেতিবাচকে নেমে আসায় কোম্পানির তারল্য ব্যবস্থাপনায় চাপ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

উত্তরা ব্যাংক: চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ২৪ পয়সা । একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭ টাকা ১৮ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৫৫ পয়সা। ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ৩৩ পয়সা।

এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি: চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ৪০ পয়সা । একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪২ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩৯ পয়সা। ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৪২ পয়সা।