শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪০ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। তবে কোম্পানিটির ইতিহাসে সর্বোচ্চ মুনাফা ও লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কোম্পানির স্পন্সর ও পরিচালকদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৮১ পয়সা। যা আগের বছর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৪ টাকা ১২ পয়সা। এছাড়া,আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৯০ পয়সা। যা আগের অর্থবছরে ছিল ১ টাকা ৬৭ পয়সা।গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ২০ পয়সা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর, দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই।

