শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১০ কোম্পানির মধ্যে তৃতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো: জিএসপি ফাইন্যান্স: তৃতীয় প্রান্তিকে (জুলাই,২৫-সেপ্টেম্বর,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান হয়েছে ৩ টাকা ৭৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান ছিল ৩ টাকা ৫১ পয়সা। অপরদিকে, অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি,২৫-সেপ্টেম্বর,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান হয়েছে ৫ টাকা ২২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান ছিল ৫ টাকা ০০ পয়সা। সেপ্টেম্বর, ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) লোকসান হয়েছে ৬২ পয়সা।

সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসি: প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি ২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকশান হয়েছে (১৫.২৮) টাকা। গত বছরের একই সময় যা আয় হয়েছিল ১৪ পয়সা এবং তৃতীয় প্রান্তিকে (জুলাই ২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকশান হয়েছে (১০.৯৪) টাকা।  গত বছরের একই সময় যা হয়েছিল .৩৬ পয়সা। আলোচ্য হিসাববছরের তৃতীয় প্রান্তিকে তথা কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২ টাকা ৮৬ পয়সা। গত বছর একই সময় যা ছিল ১৯ টাকা ৯৮ পয়সা।

ইস্টার্ন ব্যাংক পিএলসি: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৮৮ পয়সা আয় হয়েছিলো। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’ ২৫-সেপ্টেম্বর ২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৬৬ পয়সা। গত বছরের একই সময়ে আয় ২ টাকা ৯০ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৫৩ পয়সা।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৮৫ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ২৭ পয়সা আয় হয়েছিলো। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪৪ পয়সা। গত বছরের একই সময়ে আয় ২ টাকা ৯ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৭৫ পয়সা।

এনআরবিসি ব্যাংক: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ১৩ পয়সা আয় হয়েছিলো। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) সমন্বিতভাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ পয়সা। গত বছরের একই সময়ে আয় ৮ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৯১ পয়সা।

প্রাইম ব্যাংক পিএলসি: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ১ টাকা ৮৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬৩ পয়সা আয় হয়েছিলো। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৪২ পয়সা। গত বছরের একই সময়ে আয় ৪ টাকা ২৭ পয়সা ছিল। আলোচিত সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৯ টাকা ৯৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ২ টাকা ৫৩ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮ টাকা ৮২ পয়সা।

সাউথইস্ট ব্যাংক পিএলসি: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৪৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ২৬ পয়সা আয় হয়েছিলো। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) সমন্বিতভাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। গত বছরের একই সময়ে আয় ১ টাকা ১৭ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ১৭ পয়সা।

ইসলামী ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৩৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৪৯ পয়সা আয় হয়েছিলো। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। গত বছরের একই সময়ে আয় ১ টাকা ৯৪ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৫৭ পয়সা।

পূবালী ব্যাংক পিএলসি: হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা। গত বছরের একই সময়ে আয় ৬ টাকা ৭৪ পয়সা ছিল (রিস্টেটেড)। আলোচিত সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৬৮ টাকা ৬৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ৩৫ টাকা ২০ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ৯ পয়সা।

আইডিএলসি ফাইন্যান্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ১৫ পয়সা আয় হয়েছিলো। হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) সমন্বিতভাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৪ পয়সা। গত বছরের একই সময়ে আয় ২ টাকা ৮৭ পয়সা ছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৮ টাকা ৫৭ পয়সা।