স্পেশাল করেসপন্ডেন্ট, শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ফলে দীর্ঘ পতনের বৃত্ত থেকে বের হয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে পুঁজিবাজারে। মুলত তিন কার্যদিবস সূচকের উত্থান থাকলে আবার দুই কার্যদিবস কিছুটা কারেকশন হচ্ছে। ফলে সূচকের উঠানামার মধ্যে স্থিতিশীলতার পথে হাঁটছে পুঁজিবাজার। যার ফলে গতিশীলতার জন্য প্রস্তুত পুঁজিবাজার। আস্থা বাড়ছে বিনিয়োগকারীদের। মুলত ব্যাংক খাতের শেয়ারে ভর করে সূচক ও লেনদেনের বড় উত্থান হয়েছে।

মুলত দীর্ঘদিনের অনিশ্চয়তা ও আতঙ্ক কাটিয়ে পুঁজিবাজারে লেনদেনের গতি ফিরতে শুরু করছে। ফলে সাম্প্রতিক দিনগুলোতে বাজারে যে উত্থান দেখা যাচ্ছে, তা কেবল সূচকের সংখ্যায় সীমাবদ্ধ নয় বিনিয়োগকারীদের মনোভাবেও স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারণ সামনে জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতিগত পরিবর্তনের সম্ভাবনা ঘিরে বাজারে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।

যার ফলে নিস্কিয় থাকা প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীদের একটি অংশ বাজারে সক্রিয় হয়েছেন। ফলে প্রতিদিনই কোন না কোন খাতের কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লেনদেনের পরিমাণ। যার ফলে বাজারের এই উত্থানকে স্বাভাবিক ভাবে দেখছেন বাজার সংশ্লিষ্টরা।

বাজার সংশ্লিষ্টদের মতে, জাতীয় নির্বাচনের পর পুঁজিবাজার আরও ঊর্ধ্বমুখী হতে পারে। তবে আগের মতো বড় ধরনের দরপতনের আশঙ্কা এখন কম। এ অবস্থায় আতঙ্কিত না হয়ে স্বাভাবিক পরিস্থিতিতে ভালো মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তারা। বর্তমান বাজার পরিস্থিতিতে বুঝে শুনে বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা নেই বলেই চলে।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্ররোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯২ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৮ টির, দর কমেছে ১৬২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬২ টির। ডিএসইতে ৬২৬ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭৬ কোটি ৪৮ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৫০ কোটি ২০ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৭৯ পয়েন্টে। সিএসইতে ১৭৪ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানি মধ্যে ৯০ টির দর বেড়েছে, কমেছে ৫৭ টির এবং ২৭ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।