শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ শ্রীলঙ্কায় ওষুধ উৎপাদন ও সেখানে অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।  শ্রীলঙ্কায় জেনেরিক উৎপাদন প্রকল্প করবে নাভানা ফার্মা। এছাড়া সেখানে একটি সাবসিডিয়ারী বা লিয়াজু অফিস খোলা হবে।

২০২২ সালের ১৮ অক্টোবর পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া নাভানা ফার্মাসিউটিক্যালসের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১০৭ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৮০ কোটি ১৬ লাখ টাকা।

মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৭৪ লাখ ১৬ হাজার ২১৭। এর মধ্যে ৩১ দশমিক ৬৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৭ দশমিক ৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১৯ দশমিক ৬৪ শতাংশ বিদেশী ও বাকি ৪১ দশমিক ৬৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।