পুঁজিবাজারে টানা সাত কার্যদিবসে ২২২ পয়েন্ট সূচকের পতনের পর ৩৬ পয়েন্ট উত্থান
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: টানা ৭ কার্যদিবস পুঁজিবাজারে দরপতনের পর সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। মুলত ডিএসইর ২২২ পয়েন্ট সূচকের পতনের পর অবশেষে ৩৬ পয়েন্ট সূচকের উত্থান হয়। তবে টানা দরপতনে বিনিয়োগকারীরা বাজার নিয়ে দু:চিন্তায় পড়েন। মুলত সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বাজার ঘুরে দাঁড়ানোর ইঙিত দিয়েছিল।
বর্তমান বাজার পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফেরাতে একটি স্থিতিশীল পুঁজিবাজারের জোর দাবী বিনিয়োগকারীদের। কারণ একটানা দরপতনে কোন স্থিতিশীল বাজারের লক্ষণ নয়। তেমনি একটানা উত্থানও স্থিতিশীল বাজারের লক্ষণ নয়। ফলে সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে কমেছে টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
একাধিক বিনিয়োগকারীর সাথে আলাপকালে বলেন, পুঁজিবাজারে টানা পতনের পর বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আত্মবিশ্বাস ফিরে এসেছে, যা সূচকের উত্থানে সহায়ক ভূমিকা রেখেছে। তবে লেনদেনের নিম্নগতি ইঙ্গিত দিচ্ছে, সূচকের উত্থান হলেও বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে সূচকের ধীরে ধীরে স্থিতিশীল হয়ে ওঠা বাজারের জন্য ভালো লক্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া বিনিয়োগকারীদের বাজারমুখী করতে এবং বিনিয়োগে উৎসাহিত করতে সাময়িক মন্দা বাজারকে আরও সুগঠিত করে তুলবে এবং পুঁজিবাজার আবারও শক্ত অবস্থানে ফিরিয়ে আনবে বলে তারা মনে করেন।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫০পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৭৩ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৮টির, দর কমেছে ১৫৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৭ টির। ডিএসইতে ৭০৩ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১ কোটি ৮৬ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭০৪ কোটি ৮৮ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৭২ পয়েন্টে। সিএসইতে ১৯৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯১ টির দর বেড়েছে, কমেছে ৭৫ টির এবং ৩১ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

