শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: দীর্ঘদিনের অচলাবস্থা ও ধসের পর দেশের পুঁজিবাজারে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। ফলে টানা ৩ কার্যদিবস দরপতনের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। মুলত ভালো মৌল ভিত্তি শেয়ারে ভর করে পুঁজিবাজারে স্থিতিশীলতার আভাস দিচ্ছে। ফলে বাজারে ফিরছে আস্থা বিনিয়োগকারীরা ফের বাজারমুখী হচ্ছেন।

এছাড়া লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি লেনদেনের গতিও বেড়েছে। তেমনি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন বেড়ে ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে চলতি বছরে প্রথমবারের মতো ডিএসইতে ৭০০ কোটি টাকার বেশি লেনদেন হলো।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৬৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১৬ পয়েন্টে দাঁড়িয়েছে, সেই সঙ্গে আট মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেনের ঘটনা ঘটলো। এই শক্তিশালী উত্থান বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে এবং বাজারের প্রতি তাদের আস্থা ফিরিয়ে আনছে।

তবে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক মাত্র ০.৩৬ পয়েন্ট বেড়েছিল, যার তুলনায় সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রায় ৫৪ পয়েন্টের বেশি উল্লম্ফন বাজারের গতিশীলতা এবং বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণকে সুস্পষ্টভাবে তুলে ধরে। এই উত্থান প্রমাণ করে বাজার একটি টেকসই অবস্থার জন্য অত্যন্ত ইতিবাচক।

বাজার বিশ্লেষণে দেখা যায়, পুঁজিবাজারে দীর্ঘ সময়ের দরপতনের ধাক্কা কাটিয়ে গত জুন মাসের শুরু থেকে উত্থান পতনের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে। ফলে জুন মাসে ১৬ কার্যদিবসের মধ্যে ১১ কার্যদিবস বেড়েছে সূচক। আর বাকি পাঁচ কার্যদিবস সূচক কমেছে। মুলত ১১ কার্যদিবসে সূচক বেড়েছে ৩৬৪ পয়েন্ট।

এছাড়া ৫ কার্যদিবসে সূচক কমেছে ১৬৬ পয়েন্ট। ফলে সূচকের উঠানামার মধ্যে স্থিতিশীল হচ্ছে পুঁজিবাজার। এদিকে এখন পর্যন্ত জুলাই মাসে ৯ কার্যদিবসের মধ্যে ৭ কার্যদিবস সূচক বেড়েছে। আর বাকি দুই কার্যদিবস সূচক কমেছে। মুলত জুলাই মাসের ৮ কার্যদিবসে সূচক বেড়েছে ২৮৪ পয়েন্টের বেশি। তবে দুই কার্যদিবসে সূচক কমেছে ৫ পয়েন্ট। সপ্তাহের সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় উত্থান হয়েছে।

বাজার বিশ্লেষকরা মনে করেন, পুঁজিবাজারে সূচক ও লেনদেন স্থিতিশীলতার পথে হাঁটছে। বাজার একটানা দরপতন হচ্ছে না। তেমনি একটানা উত্থানও হচ্ছে না। সূচক ও লেনদেনের এই শক্তিশালী পারফরম্যান্স বিনিয়োগকারীদের জন্য একটি বড় সুসংবাদ। দীর্ঘদিনের মন্দা কাটিয়ে বাজার যে ঘুরে দাঁড়াচ্ছে, এটি তারই একটি প্রমাণ।

জানা গেছে, সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১১৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬৭ টির, দর কমেছে ৫১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৬ টির। ডিএসইতে ৭৩৪ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮০ কোটি ৬৯ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৫৩ কোটি ৬৯ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৯৭ পয়েন্টে। সিএসইতে ২১৮ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মধ্যে ১৩৯ টির দর বেড়েছে, কমেছে ৪৪ টির এবং ৩৫ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।