শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানি ইপিএস ও লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ছয়টি হলোঃ পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৮ জুন বিকাল ৩ টায় হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৯ জুন বিকাল ৪ টায় কোম্পানিটির পহিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া উক্ত সভায় ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৬ জুন দুপুর ৩ টার সভায় বিদায়ী হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৮ জুন সকাল ১১ টা ৩০ মিনিটের সভায় বিদায়ী হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৯ জুন বিকাল ৩ টার সভায় বিদায়ী হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৯ জুন বিকাল ৪ টার সভায় বিদায়ী হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।