শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বঙ্গজ লিমিটেড ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ৩০ জুন ২০২৬ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। যা আগের অর্থবছরে একই সময়ে ইপিএস ছিল ২৮ পয়সা। ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ১০ পয়সা, যা ২০২৫ সালের ৩০ জুন শেষে ছিল ২১ টাকা ২ পয়সা।অন্যদিকে, আলোচ্য অর্থবছরে শেয়ারপ্রতি পরিচালন নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৫২ পয়সা হয়েছে।
এদিকে আগামী ১২ নভেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। লভ্যাংশ প্রাপ্তি ও এজিএমে অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ অক্টোবর।