শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এপেক্স স্পিনিং ও নিটিং মিলস্ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩ টাকা ১৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭৮ টাকা ৮১ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছিল ৭৫ টাকা ৮৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নেট ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২০ টাকা ৪৩ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি নেট ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছিল ২২ টাকা ১৫ পয়সা।
আগামী ২৬ নভেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর আগামী ২৭ অক্টোবর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে।

