শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুটি হলো: সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি ও ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১০ অক্টোবর বিকেল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস: কোম্পানিটির বোর্ড সভা আগামী ৮ অক্টোবর দুপুর সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।