শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।  ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে:

হাক্কানি পাল্প অ্যান্ড পেপার লিমিটেড: কোম্পানিটির চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা হয়েছিল ২৩ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৭ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ২৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ২৫ পয়সা (সম্পদ পুর্নমূল্যায়নের পর)।

রহিম টেক্সটােইল: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। গত বছর একই সময়ে ২৮ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে টাকা পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো টাকা পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১১ টাকা ৮৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ১১ টাকা ৮১ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৩৫ পয়সা।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ২৭ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৬৬ পয়সা। চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে ছয় মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) শেয়ার প্রতি আয় হয়েছে ৯ টাকা ১৪ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১০ টাকা ৯০ পয়সা।

এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৯ টাকা ৪১ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৩০ পয়সা। এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (পুনর্মূল্যায়ন পরবর্তী এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫৮ টাকা ৪১ পয়সা।

আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেড: কোম্পানিটির চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৫-ডিসেম্বর,২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ১ টাকা ৫৮ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ১ টাকা ২৩ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ১ টাকা ৫২ পয়সা, যা আগের বছরের একই সময়ে মাইনাস ৬৩ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪ টাকা ৫ পয়সা।

মালেক স্পিনিং মিলস পিএলসি: কোম্পানিটির চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। গত বছর একই সময়ে ২ টাকা ৬২ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) সমন্বিতভাবে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৫৪ পয়সা।

গত বছরের একই সময়ে আয় ছিলো ৪ টাকা ৩৫ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৬ টাকা ৩৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৪ টাকা ৮৫ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৬৩ টাকা ৬৪ পয়সা।