শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির ইপিএস ও লভ্যাংশের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুইটি হচ্ছে: পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও উত্তরা ব্যাংক পিএলসি।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৬ জুলাই দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
উত্তরা ব্যাংক পিএলসি: কোম্পানিটির বোর্ড সভা আগামী ১৬ জুলাই বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৫ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।