শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি ইপিএস ও লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি ৫টি হলোঃ এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড এবং বার্জার পেইন্টস পিএলসি।

এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৯ জুন বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হয়। এছাড়া আলোচিত সভায় গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ ওই প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৮ জুন, সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। এছাড়া আলোচিত সভায় গত ৩১ মার্চ,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ ওই প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৯ জুন, শনিবার, বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। এছাড়া সভায় কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ ওই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করা হবে।

একই সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ ছাড়া, সভায় গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনীরিক্ষত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভায় আগামী ২৯ জুন, বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এছাড়া আলোচিত সভায় গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ ওই প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

একই সভায়, গত ৩১ মার্চ ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি২৫-মার্চ২৫) অনীরিক্ষত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

বার্জার পেইন্টস: কোম্পানিটির বোর্ড সভা ৩০ জুন বিকাল ৪টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এছাড়া সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।