শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩৯ কোম্পানি চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তবে এর মধ্যে অধিকাংশ কোম্পানির মুনাফা কমলেও কয়েকটি কোম্পানির মুনাফায় বড় চমক দেখিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো:

এমএল ডাইং:  অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ৩৬ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৩ পয়সা। আলোচ্য প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে মাইনাস ৪১ পয়সা, যা আগের বছরের একই সময়ে মাইনাস ৫৩ পয়সা ছিল। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৭৮ পয়সা।

বিডিকম অনলাইন: অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৬ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৫ পয়সা। আলোচ্য প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে ১ টাকা ৩৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৮৫ পয়সা ছিল। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৫৩ পয়সা।

এমজেএল বিডি: অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ২৩ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৬৬ পয়সা। আলোচ্য প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে ৬ টাকা ৬৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৩ টাকা ২ পয়সা ছিল। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫২ টাকা ৭২ পয়সা।

এসিআই ফরমুলেশন : অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৪০ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৭৫ পয়সা। আলোচ্য প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে মাইনাস ৪ টাকা ১ পয়সা, যা আগের বছরের একই সময়ে মাইনাস ২ টাকা ৯৫ পয়সা ছিল। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৯ টাকা ৫০ পয়সা।

শার্প ইন্ডাস্ট্রিজ: অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩০ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৪ পয়সা। আলোচ্য প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে ৪১ টাকা ১৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে মাইনাস ১ টাকা ৭৩ পয়সা ছিল। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮ টাকা ৬৩ পয়সা।

বারাকা পাওয়ার : অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৯ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৭৪ পয়সা।

শাশা ডেনিমস : অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮০ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২০ পয়সা। আলোচ্য প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে ৫ টাকা ৫০ পয়সা, যা আগের বছরের একই সময়ে মাইনাস ২ টাকা ৪৮ পয়সা ছিল। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৯৩ পয়সা।

এডভেন্ট ফার্মা লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৮ পয়সা। অপরদিকে, ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৪ পয়সা। ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১৬ টাকা ৬৪ পয়সা।

জেনেক্স ইনফোসিস পিএলসি: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। গত বছর একই সময়ে ৫৭ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৬ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ১ টাকা ২৫ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২ টাকা ৫৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ২ টাকা ৭৩ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৫২ পয়সা।

ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড : চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। গত বছর একই সময়ে ৫ পয়সা লোকসান হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ পয়সা। গত বছরের একই সময়ে ৮ পয়সা লোকসান হয়েছিল। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৩ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৫৫ পয়সা।

স্কয়ার ফার্মা পিএলসি: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ২০ পয়সা। গত বছর একই সময়ে ৭ টাকা ৪৫ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) সমন্বিতভাবে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৬ টাকা ৫৬ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ১৪ টাকা ৩২ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১৩ টাকা ১৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৮ টাকা ২৮ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬২ টাকা ৪১ পয়সা।

কোহিনূর কেমিক্যাল: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ০৪ টাকা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৩ টাকা ১৮ পয়সা। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৪-ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ৮ টাকা ১০ পয়সা আয় হয়েছে (ডাইলুটেড)। গত বছরের একই সময়ে ৬ টাকা ২৫ পয়সা আয় হয়েছিল (ডাইলুটেড)। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬০ টাকা ৮৬ পয়সা (ডাইলুটেড)।

আফতাব অটোমোবাইলস লিমিটেড : চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৬ পয়সা। গত বছর একই সময়ে ২৫ পয়সা লোকসান হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই ২৫-ডিসেম্বর ২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮১ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ৬৯ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৬ টাকা ০৬ পয়সা।

জিবিবি পাওয়ার: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ পয়সা। আলোচ্য প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে ১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৯ পয়সা ছিল। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৩৮ পয়সা।

সোনারগাঁও টেক্সটাইল: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২৩ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৬ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২১ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ১৯ পয়সা।

কপারটেক ইন্ডাস্ট্রিজ: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস ছিল ১ টাকা ৬ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৩ পয়সা।। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৪৬ পয়সা

ফাইন ফুডস লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৯ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ১৯ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ১৬ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ১ টাকা ৮১ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ৭২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৬৬ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৫৫ পয়সা।

ওরিয়ন ইনফিউশনস লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। গত বছর একই সময়ে ৪৯ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৫ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ১ টাকা ৩ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ৮৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে মাইনাস ২১ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৯০ পয়সা।

ওরিয়ন ফার্মা: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। গত বছর একই সময়ে ৪৪ পয়সা লোকসান হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৬ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ২০ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২ টাকা ৬১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৪ টাকা ২৬ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮৫ টাকা ৭৪ পয়সা।

একমি পেস্টিসাইডস লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। গত বছর একই সময়ে ১৮ পয়সা লোকসান হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৬ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ৩০ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ১ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ১৫ পয়সা।

স্কয়ার টেক্সটাইলস পিএলসি: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ৯৩ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৩ টাকা ৮৩ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২ টাকা ১২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৬ টাকা ৫৮ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৪ টাকা ৫০ পয়সা।

সায়হাম টেক্সটাইল মিলস: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ১১ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ১৩ পয়সা। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৮ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৩৪ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৩ টাকা ৫০ পয়সা।

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮ পয়সা। গত বছর একই সময়ে ৩ টাকা ৭২ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৯০ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৫ টাকা ৪৮ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১১ টাকা ৯৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ১০ টাকা ৯৪ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫২ টাকা ৫২ পয়সা।

নাভানা সিএনজি: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। গত বছর একই সময়ে ৪ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৬ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ৮৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৩ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ২৪ পয়সা।

গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। গত বছর একই সময়ে ১ পয়সা লোকসান হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪২ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ১ টাকা ১১ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ৬৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ১০ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭০ টাকা ৪৭ পয়সা।

বিবিএস কেবলস পিএলসি: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা। গত বছর একই সময়ে ৪৮ পয়সা লোকসান হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৯ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ৬৮ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ১৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৮৩ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৩২ পয়সা।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩২ পয়সা। অপরদিকে, ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৮৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪ টাকা ৯৩ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৯৪ টাকা ৮৩ পয়সা।

স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড : চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। গত বছর একই সময়ে ৯ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৫ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ২২ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ৭৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ১ টাকা ৭৬ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৬ টাকা ৫৩ পয়সা।

সাফকো স্পিনিং মিলস লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। গত বছর একই সময়ে ৫৩ পয়সা লোকসান হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ৫ টাকা ৩০ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ৪২ পয়সা, যা আগের বছরের একই সময়ে মাইনাস ৫ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৫ টাকা ৩২ পয়সা।

কনফিডেন্স সিমেন্ট পিএলসি: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। গত বছর একই সময়ে ২ টাকা ৬৫ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) সমন্বিতভাবে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭ টাকা ৩৮ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৬ টাকা ৬২ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২ টাকা ২৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ১ টাকা ২২ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯৬ টাকা ৮ পয়সা।

বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬ পয়সা। গত বছর একই সময়ে ৩ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) সমন্বিতভাবে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৬ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে মাইনাস ২৮ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৮৬ পয়সা।

অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই): চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। গত বছর একই সময়ে ৩ টাকা ১৭ পয়সা লোকসান হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৩ পয়সা। গত বছরের একই সময়ে ৭ টাকা ৯৯ পয়সা লোকসান হয়েছিল। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ৫০ টাকা ৫০ পয়সা, যা আগের বছরের একই সময়ে মাইনাস ৬৩ টাকা ৬০ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯০ টাকা ৭০ পয়সা।

এমজেএল বাংলাদেশ পিএলসি: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ পয়সা। গত বছর একই সময়ে ৩ টাকা ২৩ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) সমন্বিতভাবে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৮৬ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৬ টাকা ৬৬ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৬ টাকা ৪৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে মাইনাস ৩ টাকা ২ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫২ টাকা ৭২ পয়সা।

এসিআই ফর্মুলেশনস পিএলসি: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬৪ পয়সা। গত বছর একই সময়ে ৪ টাকা ৪০ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) সমন্বিতভাবে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৫০ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৬ টাকা ৭৫ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল মাইনাস ৪ টাকা ১ পয়সা, যা আগের বছরের একই সময়ে মাইনাস ২ টাকা ৯৫ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৯ টাকা ৫০ পয়সা।

জিপিএইচ ইস্পাত পিএলসি: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৪ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৫১ পয়সা। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৬৫ পয়সা। চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ৪ টাকা ২৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫ টাকা ১ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৬৮ পয়সা।

স্টাইলক্রাফট লিমিটেড: হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৫-ডিসেম্বর’২৫) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ পয়সা (০.০১৯ পয়সা)। গত বছরের একই সময়ে আয় ছিলো ৭ পয়সা। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ২ টাকা ৩৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৮৩ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪ টাকা ৬৪ পয়সা।