শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: দীর্ঘদিনের অচলাবস্থা ও ধসের পর দেশের পুঁজিবাজারে কিছুটা প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। তবে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস দরপতনে হলেও সূচক ও লেনদেন বেড়েছে। ফলে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও কমেছে বাজার মূলধন। মুলত এর প্রধান কারণ বড় মূলধনের কোম্পানিগুলোর শেয়ারের দাম কমে যাওয়া। তবে এই পতনের মধ্যেও মূল্য সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে।

এ নিয়ে টানা দুই সপ্তাহ ধরে ডিএসই’র বাজার মূলধন কমছে, যা এর আগে টানা নয় সপ্তাহ বৃদ্ধির পর ঘটল। তবে সূচকের পতন ঘটলেও ভালো মৌল ভিত্তি শেয়ারে ভর করে পুঁজিবাজারে স্থিতিশীলতার আভাস দিচ্ছে। এ সময়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৩ হাজার ৫০২ কোটি টাকা। তবে দুই স্টক এক্সচেঞ্জ ডিএসই ও সিএসইতে বাজার মূলধন কমেছে ৬ হাজার ৬৫৬ কোটি ৬৪ লাখ টাকা। সপ্তাহজুড়ে ডিএসই ও সিএসই বাজার পর্যালোচনা এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ১১ হাজার ৬৮৩ কোটি টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৮ হাজার ১৮১ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৩ হাজার ৫০২ কোটি টাকা বা দশমিক ৪৯ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন ১ হাজার ৮৯ কোটি ৭৫ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩৫ কোটি ৬৯ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৪৪৫ কোটি ৯৪ লাখ টাকা। সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৪ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৮০ পয়েন্টে এবং ২ হাজার ৮৯ পয়েন্টে। সপ্তাহটিতে ডিএসইতে ৩৯৪ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪১ টির, দর কমেছে ১২৯ টির এবং ২৪ টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫২.১৬ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৪ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ০.৩৮ শতাংশ বেড়ে ১৩ হাজার ২৮৮ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ০.৩০ শতাংশ বেড়ে ৯ হাজার ২১৮ পয়েন্টে, সিএসআই সূচক ১.২৪ শতাংশ বেড়ে ৯৫৭ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ০.০৬ শতাংশ কমে ১ হাজার ৮৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৯৩৬ কোটি ৬৯ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ২২ হাজার ৯১ কোটি ৫৭ লাখ টাকা। টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩ হাজার ১৫৪ কোটি ৮৭ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৬৮ কোটি ৮৭ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৫ কোটি ৭৮ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৬ কোটি ৯১ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৯২টির, দর কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির শেয়ার ও ইউনিট দর।