শেয়ারবার্তা ২৪ ডটকম: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের দুই কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি দুটো হলো: প্যারামাউন্ট ইন্সুরেন্স এবং অগ্রণী ইন্সুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি: কোম্পানিটির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১০ মার্চ দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।  তবে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। ২০২৪ সালে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.২৩ টাকা। তবে ২০২৩ সালে কোম্পানিটির মুনাফা হয়েছিল ১.৭৩ টাকা।

অগ্রণী ইন্সুরেন্স পিএলসি: কোম্পানিটির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৫ মার্চ বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে।সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। গত ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। তেমনি ২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ১ টাকা ৫৪ পয়সা।

২০২৩ সালে কোম্পানিটির মুনাফা হয়েছিল ২ টাকা ১০ পয়সা। ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৩ কোটি ৯৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২৭ কোটি ৭০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৩৯ লাখ ৭৯ হাজার ৯০৪। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ২৭ দশমিক ৭৫ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়ো