শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সিকদার ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বও, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৮ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬ টাকা ২৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ১৫ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই।

তবে কোম্পানিটির মুনাফা তুলনামূলকভাবে সামান্য প্রবৃদ্ধি হলেও কোম্পানিটি পর্ষদ আগের বছরের ৫ শতাংশ নগদ লভ্যাংশ থেকে বাড়িয়ে ২০২৫ সালের ব্যবসায়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারণে ২৩ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।