শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) ব্যবসায় সংক্রান্ত বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: এশিয়া ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, পূবালী ব্যাংক, এনআরবিসি ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক।
ঘোষিত তথ্য অনুযায়ী, আগামী ১১ মে এশিয়া ইন্স্যুরেন্সের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ১২ মে এনআরবিসি ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের, ১৩ মে পূবালী ব্যাংকের এবং ১৪ মে বিডি ফাইন্যান্সের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
সভাগুলোতে চলতি বছরের প্রথম প্রান্তিকের ব্যবসায়িক অবস্থান পর্যালোচনা ও অনুমোদন করা হবে। একইসঙ্গে তা স্টেকহোল্ডারদের জন্য প্রকাশ করবে কোম্পানিগুলো।