শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রাসায়নিক খাতের বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪৭৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত নয় মাস প্রান্তিকের (এপ্রিল থেকে ডিসেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৪৭.৫০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪৭ টাকা ৫৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ৪৪.৩৪ টাকা। আর আলোচিত ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৫৮ টাকা ৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ১৪৫ টাকা ৬৫ পয়সা।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯২ টাকা ২২ পয়সায়। এদিকে ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণের জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

