পুঁজিবাজারে টানা ৭ কার্যদিবসে ২২২ পয়েন্ট সূচক উধাও, এখন উত্থানের অপেক্ষায়
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে কিছুটা সূচক কমলেও টাকার পরিমানে লেনদেন বেড়েছে। এ নিয়ে ডিএসইতে টানা ৭ কার্যদিবসে ২২২ পয়েন্ট সূচক উধাও। তবে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দিনভর সূচকের উঠানামা করলেও দিনশেষে ১ পয়েন্ট সূচকের পতন হয়েছে। মুলত পুঁজিবাজারে পতন শেষ, এখন উত্থানের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।
তাছাড়া টানা কয়েক কার্যদিবস সূচকের ধারাবাহিক পতন হলেও লেনদেনে দেখা যাচ্ছে ধারাবাহিক উত্থান। এতে প্রতীয়মান হয়, বাজারে পতন থামছে, বাড়ছে তারল্য প্রবাহ এবং বিনিয়োগকারীদের অংশগ্রহণে লক্ষ্য করা যাচ্ছে নতুন উদ্দীপনা। ফলে যে কোন সময় বাজার ঘুরে দাঁড়াতে পারে।
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১ টির, দর কমেছে ২০৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৪ টির। ডিএসইতে ৭০৪ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৮ কোটি ৩৭ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬৬৬ কোটি ৫১ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২৫ পয়েন্টে। সিএসইতে ২০১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মধ্যে ৭২ টির দর বেড়েছে, কমেছে ১০০ টির এবং ২৯ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

