শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসির ব্যবস্থাপনায় ৮ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। ফান্ডগুলো হলো: আইসিবি থার্ড এনআরবি, আইসিবি এএমসিএল অগ্রণী, আইসিবি এএমসিএল সোনালী, ফিনিক্স ফাইন্যান্স, আইএফআইএল ইসলামিক, আইসিবি এএমসিএল সেকেন্ড, আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট এবং প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি মিউচ্যুয়াল ফান্ড।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে মিউচ্যুয়াল ফান্ডগুলোর ট্রাস্টি কমিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড: ফান্ডটির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০২) টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট দায়মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭.২৬ টাকায়।
আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: ফান্ডটির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৩২) টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট দায়মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬.৮০ টাকায়।