সপ্তাহজুড়ে ৩ কোম্পানি লভ্যাংশ ঘোষণা, নো ডিভিডেন্ড ২টি
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। তবে এর মধ্যে দুই কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি ৩টি হলো: গ্রামীনফোন, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রামীণফোন: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী হিসেবে ১১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ১১ টাকা ডিভিডেন্ড পাওয়া যাবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৩৮ পয়সা। অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ টাকা ২১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৬ টাকা ২৯ পয়সা।
কোম্পানিটি তার নিট মুনাফার ৯৮ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ড হিসেবে শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন করে দেবে। অন্তর্বর্তী ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে কোম্পানির শেয়ার থাকবে তারা ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে এবং এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ আগস্ট।
গ্লোবাল ইসলামী ব্যাংক: ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৬২ পয়সা এবং শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩৮ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৭৭ পয়সা। ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা ২১ সেপ্টেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে এবং এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই।

