শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৭ শতাংশ নগদ এবং ৩ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫ টাকা ৩১ পয়সা, যা আগের বছরের ৫ টাকা ২৪ পয়সা (পুনর্মূল্যায়িত) থেকে সামান্য বেশি। এছাড়া, গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৩৬ পয়সা, যা আগের বছরের ৫৩ টাকা ৮২ পয়সা থেকে বৃদ্ধি পেয়েছে।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৮ জুন দুপুর ১২টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ মে।