শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ৪ কোম্পানি তৃতীয় প্রান্তিকের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে:
সিটি জেনারেল ইন্সুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। উক্ত সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
নিটল ইন্সুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৫ অক্টোবর বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। উক্ত সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
পদ্মা লাইফ ইন্সুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৬ অক্টোবর দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
মাইডাস ফাইন্যান্সিং পিএলসি: কোম্পানিটির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৭ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। উক্ত সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর ২০২৬ সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

