এক নজরে ১৮ কোম্পানির মুনাফা প্রকাশ, বেড়েছে ৭টি, লোকসানে ৭টি
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৮ কোম্পানি চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো: নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি, লিন্ডে বিডি,
বাংলাদেশ ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, বিআইএফসি, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), রূপালী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, তাকাফুল ইন্স্যুরেন্স, আরএকে সিরামিকস, প্রভাতী ইন্স্যুরেন্স, সিঙ্গার বিডি, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজুমার কেয়ার এবং বিএটিবিসি।
নিটল ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৭ পয়সা। অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭১ পয়সা।
আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৬৯ পয়সা। দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৩ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩২ টাকা ০৪ পয়সা।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ঊচঝ) হয়েছে ৯৮ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ০৭ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ০৪ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৮৮ আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০ টাকা ৪৮ পয়সা।
ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ৫৫ পয়সা। গত বছর একই সময়ে ৫৪ পয়সা লোকসান হয়েছিল। এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ৫৭ পয়সা। গত বছরের একই সময়ে ১ টাকা ৮৭ পয়সা লোকসান হয়েছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি (এনএভিপিইউ) ছিল ৮ টাকা ১৮ পয়সা।
ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৪ পয়সা। গত বছর একই সময়ে ছিল ৩৪ পয়সা। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৪ পয়সা। গত বছরের একই সময়ে ৭০ পযসা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৯ টাকা ৬৫ পয়সা।
লিন্ডে বিডি: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭ টাকা ৩ পয়সা। গত বছর একই সময়ে ছিল ৬ টাকা ৬৫ পয়সা আয় হয়েছিল। হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১২ টাকা ৩৩ পয়সা। গত বছরের একই সময়ে ১১৩ টাকা ৪ পয়সা আয় হয়েছিল। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২০১ টাকা ৬৬ পয়সা
বাংলাদেশ ফাইন্যান্স: অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১৩ পয়সা। গত দুই প্রান্তিক বা ৬ মাসে কোম্পানিটির (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১২ পয়সা। আগের বছর একই সময় সমন্বিত ইপিএস ছিল ৩৩ পয়সা। দ্বিতীয় প্রান্তিক শেষে ৩০ জুন, ২০২৫ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ২৯ টাকা ৯২ পয়সা।
ফারইস্ট ফাইন্যান্স: দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ১৫ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১০ পয়সা।
আগের বছরের একই সময়ে লোকসান ছিল ২ টাকা ২৭ পয়সা। আলোচ্য প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ২১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৯ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ৫৩ টাকা ৫৮ পয়সা।
বিআইএফসি: অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৬১ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির লোকসান হয়েছে ৩ টাকা ১২ পয়সা।
আগের বছর একই সময় লোকসান হয়েছিল ১ টাকা ৫৫ পয়সা। ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ১২৯ টাকা ২৩ পয়সা।
ইস্টার্ন ইন্স্যুরেন্স: অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১১ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৯ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ১ টাক ৭০ পয়সা। ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫২ টাকা ২ পয়সা।
লাফার্জহোলসিম: অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৩ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়ে ছিল ৬৯ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির লোকসান হয়েছে ২ টাকা ৩ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ২ টাকা ৯ পয়সা। ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৩৩ পয়সা।
তাকাফুল ইন্স্যুরেন্স: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩২ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৪ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৭০ পয়সা। ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৬৫ পয়সা।
ন্যাশনাল ব্যাংক: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়েছিল ৫১ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির লোকসান হয়েছে ৩ টাকা ৬ পয়সা।
আগের বছর একই সময় লোকসান হয়েছিল ১ টাকা ৯৯ পয়সা। ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ১ টাকা ১৯ পয়সা।
রূপালী ব্যাংক: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৪২ পয়সা। আলোচ্য অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) ব্যাংকটির ইপিএস হয়েছে ২০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৮৯।
সর্বশেষ প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে ১৩৯ টাকা ১১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ৬৯ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ১৯ পয়সা।
ইউনিলিভার কনজ্যুমার: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৬২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ৯ টাকা ৮৩ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৯ টাকা ৭৮ পয়সা।
আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২১ টাকা ৪৪ পয়সা। আলোচ্য প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয়েছে মাইনাস ২৩ টাকা ৫৭ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৫ টাকা ৮৩ পয়সা । ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯৪ টাকা ৬১ পয়সা।
বৃটিশ আমেরিকান টোব্যাকো: চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭ টাকা ৭৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৭ টাকা ১৪ পয়সা।
আলোচ্য প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৯ টাকা ৫ পয়সা। আগের বছর একই সময়ে ছিল মাইনাস ২০ টাকা ৮৭ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯৯ টাকা ৫৭ পয়সা।
আরএকে সিরামিকস: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন, ২০২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান হয়ে ছিল ২ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির লোকসান হয়েছে ৪৯ পয়সা।
আগের বছর একই সময় ইপিএস ছিল ৯ পয়সা। ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫ টাকা ৭৩ পয়সা।
সিঙ্গার বিডির: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৫৮ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৬১ পয়সা।। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩৭ পয়সা।
প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১২ টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৫ টাকা ৯৩ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ২০ পয়সা।
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস)হয়েছে ২৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ২৭ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ৫৫ পয়সা।
প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৩১ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৩৫পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৫৭ পয়সা।
প্রভাতী ইন্স্যুরেন্স: চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস)হয়েছে ৪০ পয়সা।। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ৩৫ পয়সা। অন্যদিকে চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৮ পয়সা।।
আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ৯০ পয়সা। প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২৪ পয়সা। আগের বছর একই সময়ে ছিল মাইনাস ১৪ পয়সা। ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২ টাকা ৪৯ পয়সা।

