শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর সূচকের উত্থানের নেপথ্যে আট কোম্পানির শেয়ার । তবে দিনশেষে ডিএসইর প্রধান সূচক বেড়ে দাঁড়ায় পৌনে ১২ পয়েন্ট।
এদিন ডিএসইতে ১২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। যার মধ্যে ৮টি কোম্পানির দাম বাড়াতে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১২ পয়েন্টের বেশি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো: বেক্সিমকো ফার্মা, জেনেক্স ইনফোসিস, এডিএন টেলিকম, নাভানা ফার্মা, উত্তরা ব্যাংক, মালেক স্পিনিং, আফতাব অটোমোবাইল ও ওরিয়ন ফার্মা।
আজ ডিএসইর সূচক বৃদ্ধিতে বেক্সিমকো ফার্মার অবদান রয়েছে৪.১৭ পয়েন্ট, জেনেক্স ইনফোসিসের ১.১৬ পয়েন্ট, এডিএন টেলিকমের ১.১৪ পয়েন্ট, নাভানা ফার্মার ১.১২ পয়েন্ট, উত্তরা ব্যাংকের ১.০৫ পয়েন্ট, মালেক স্পিনিংয়ের ১.০৩ পয়েন্ট, আফতাব অটোমোবাইলের ১.০৩ পয়েন্ট ও অরিয়ন ফার্মার ১.০৩ পয়েন্ট।