শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিলো ১১ পয়সা। এছাড়া, ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ৬৮ পয়সা।

গত বছর একই সময়ে এনএভি ছিলো ১০ টাকা ৮ পয়সা। এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।