শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্ক লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের দশমিক ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিলো ২ টাকা ৪৬ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৬ টাকা ১৪ পয়সা।
আগের বছরের একই সময়ে এনএভি ছিলো ৩৭ টাকা ১ পয়সা। এই লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ সেপ্টেম্বর। আর হাইকোর্ডের অনুমতির পর এজিএম এ তারিখ জানানো হবে।