১০ ব্যাংকের নো ডিভিডেন্ড ঘোষণা, হতাশ শেয়ারহোল্ডারা
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ১০ ব্যাংক নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ব্যাকগুলো হলো: এবি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এসবিএসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, রূপালী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ওয়ান ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। ব্যাংকগুলো ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই ও ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
মার্কেন্টাইল ব্যাংক : সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫৮ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫ টাকা ৯৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ১৭ টাকা ৮০ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ২৩ টাকা ৯২ পয়সা।কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুন সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে।
এবি ব্যাংক: সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৩ টাকা ৪২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২১ টাকা ২৮ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ১ টাকা ৬০ পয়সা।
আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ৪২ টাকা ২৩ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ৩৬ টাকা ২৪ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ জুন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে।
প্রিমিয়ার ব্যাংক : সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৯ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ২৮ টাকা ৬৩ পয়সা।
আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ৪ টাকা ৫৫ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৯ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ জুলাই বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ জুন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) : সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৫ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৬ টাকা ৮২ পয়সা।
আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ১ টাকা ৮৯ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৭১ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ জুন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মে।
রূপালী ব্যাংক: সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২৩ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৮৮ টাকা ৭১ পয়সা।
আগের অর্থবছরের একই সময়ে যা ছিল মাইনাস ৮ টাকা ৬ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৮৫ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুন বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক: সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৭৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬৬ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৯ টাকা ৫৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১২ টাকা ১০ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ১৬ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুলাই বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ জুন।
এনআরবিসি ব্যাংক: সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৯ টাকা ৫৪ পয়সা।
আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১২ টাকা ১০ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৫ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুন বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে। এসবিএসি ব্যাংক : ব্যাংকটি ৩১ ডিসেম্বর (জানুয়ারি’২৪-মার্চ’২৪) প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ : সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৬৮ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৬ টাকা ১৮ পয়সা।
আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৫৭ টাকা ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৫২ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুন সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে।
আইএফআইসি ব্যাংক: সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ব্যাংকটি ২০২৫ সালে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ টাকা ৩২ পয়সা, যা আগের বছর ছিল ৬৩ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৯৬ পয়সা। ব্যাংকটির এজিএম অনুষ্ঠিত হবে ২৯ জুন সকাল ১১টায়।
ওয়ান ব্যাংক: সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ব্যাংকটি ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমে দাঁড়িয়েছে ২৮ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ২৪ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৬ পয়সা। ব্যাংকটির এজিএম আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে।
ন্যাশনাল ব্যাংক: সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ব্যাংকটি ২০২৫ সালে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৫৫ পয়সা, যা আগের বছরে ছিল ৫ টাকা ৩০ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৭ টাকা ৩৭ পয়সা। ব্যাংকটির এজিএম ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, এনআরবি ব্যাংক পিএলসি’র ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২০ পয়সা, যা আগের বছর ছিল ১১ পয়সা। ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৮৯ পয়সা। ব্যাংকটির এজিএম আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে।

