শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানি প্রথম ও তৃতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ করেছে। তবে এর মধ্যে ৪ কোম্পানি তৃতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ করেছে। তবে ২ কোম্পানি প্রথম প্রান্তিকের মুনাফা প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানি আজ সোমবার (২৭ এপ্রিল) চলতি হিসাব বছরের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ২১ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ১৮ পয়সা আয় হয়েছিল। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৯৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২৯ পয়সা। গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৪৮ পয়সা।

প্রাইম ব্যাংক: চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা ছিল ১ টাকা ৮০ পয়সা। ৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৪১ টাকা ৬৯ পয়সা

বীকন ফার্মাসিউটিক্যালস: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২৮ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৯৫ পয়সা। গতবছর একই সময়ে ৩ টাকা ৭৫ পয়সা আয় হয়েছিল। গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩ টাকা ৫৫ পয়সা।

মতিন স্পিনিং: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ০৫ পয়সা।

অন্যদিকে হিসাববছরের তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৬৬ পয়সা। গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৯ টাকা ৫১ পয়সা।

মুন্নু ফেব্রিকস: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি ২ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ পয়সা আয় হয়েছিল। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা। গতবছর একই সময়ে ৯ পয়সা আয় হয়েছিল। গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৩৯ পয়সা।

সিভিও পেট্রোকেমিক্যাল:  চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬৩ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে হিসাববছরের তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই,২৫-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮ পয়সা। গতবছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৩৫ পয়সা আয় হয়েছিল। গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ৯০ পয়সা।