শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১৮৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৭৫ শতাংশ নগদ ও বাকী ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ টাকা ২২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৪৪ টাকা ৭৮ পয়সা। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫৮ টাকা ২০ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৫৬ টাকা ৯৬ পয়সা।

গত ৩০ জুন,২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৯৯ টাকা ৭৪ পয়সা। আগামী ২৮ অক্টোবর, বেলা ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর।