শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্টের রাইট শেয়ার ইস্যুর আবেদন দ্বিতীয়বারের মতোও বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ১০০ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা উত্তোলনের পরিকল্পনা করেছিল কোম্পানিটি। তবে প্রথমবার আবেদন বাতিল হওয়ার পর পুনর্বিবেচনার জন্য গত ১৫ জুলাই বিএসইসিকে চিঠি দেয় কনফিডেন্স সিমেন্ট।
নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দিয়েছে, বাতিল হওয়া রাইট শেয়ার ইস্যুর আবেদনের পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই। ফলে দ্বিতীয়বারও ব্যর্থ হলো কনফিডেন্স সিমেন্টের রাইট শেয়ার ইস্যুর পরিকল্পনা।