শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই দরপতন হয়েছে। তবে চলতি সপ্তাহে তিন কার্যদিবস লেনদেন হলেও সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের কিছুটা পতনে লেনদেন শেষ হয়েছে। এর আগে তিন কার্যদিবস সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পতন হলেও ডিএসইর লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা বেশি। তবে টাকার পরিমানে লেনদেন বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে এর আগে টানা সাত কার্যদিবস দরপতনের পর তিন কার্যদিবস পুঁজিবাজার ঊর্ধ্বমুখী ছিলো। তার আগে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর এক কার্যদিবস পুঁজিবাজারে দরপতন হয়। এদিকে টানা তিন কার্যদিবস উত্থানের পর একটু কারেকশন হলেও বিনিয়োগকারীদের আতঙ্কের কিছু নেই বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪১০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৪পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৪০০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৪ টির, দর কমেছে ১৬৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭২ টির। ডিএসইতে ১ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬১ কোটি ৬৮ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯৭৫ কোটি ৮৫ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৬৬ পয়েন্টে। সিএসইতে ২৩২ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মধ্যে ১০৭ টির দর বেড়েছে, কমেছে ৯৯ টির এবং ২৬ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।