শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৪ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করলেও  ৩ কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ব্যাংক খাতের ইসলামী ব্যাংক ও এসবিএসি ব্যাংক আর আর্থিক খাতের বাংলাদেশ ফাইন্যান্স। কোম্পানি সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ ফাইন্যান্স: গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদেও নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে কোম্পানিটি মুনাফা থাকা স্বত্বেও নো ডিভিডেন্ড ঘোষণা করায় শেয়ারহোল্ডারা হতাশ হয়েছেন। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ১৯ পয়সা আয় (ইপিএস) হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৪১ টাকা ৬১ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট দায় ছিল ২৯ টাকা ৭ পয়সা। আগামী ৩০ জুন, সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও ডিভিডেন্ড প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২৫ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

ইসলামী ব্যাংক: গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। ব্যাংকটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ৮৫ পয়সা আয় (ইপিএস) হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৬৮ পয়সা আয় হয়েছিল।

সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২৬ টাকা ১৮ পয়সা, যা আগের বছর ৫৭ টাকা ৯০ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৪ টাকা ৫২ পয়সা। আগামী ২৫ জুন, সকাল ১০ টায় ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও ডিভিডেন্ড প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২১ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

এসবিএসি ব্যাংক: গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো শতাংশ লভ্যাংশ দেবে না। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি ১ পয়সা আয় (ইপিএস) হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৪ পয়সা।

সর্বশেষ বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২০ পয়সা, যা আগের বছর ৭ টাকা ৬২ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৬১ পয়সা। আগামী ১৫ জুন, সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও ডিভিডেন্ড প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২০ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।