শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়র ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ওই দিন দুপুর আড়াই টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। কোম্পানিটি সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।