শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৫ কোম্পানি সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে। তবে কোম্পানিগুলোর মধ্যে ২ কোম্পানির লভ্যাংশের বোর্ড সভা ঘোষণা করলেও ৩ কোম্পানি প্রথম ও তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা ঘোষণা করবে।

কোম্পানিগুলো হলো: কর্ণফুলী ইন্স্যুরেন্স, শাহজীবাজার পাওয়ার কোম্পানি, পিপলস ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজুমার এবং এস্কয়ার নিট কম্পোজিট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৩ এপ্রিল বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে। উক্ত সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে লভ্যাংশ ঘোষণা করা হবে।

শাহজীবাজার পাওয়ার কোম্পানি: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২০ এপ্রিল বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। উক্ত সভায় ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

পিপলস ইন্স্যুরেন্স: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৩ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। উক্ত সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে লভ্যাংশ ঘোষণা করা হবে।

এছাড়া একই সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২৬ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে। তবে আগের বছর কোম্পানিটি সাড়ে ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

ইউনিলিভার কনজুমার: কোম্পানিটির বোর্ড সভা আগামী ২০ এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। উক্ত সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২৬ তারিখে সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।

এস্কয়ার নিট কম্পোজিট প্যানেল লিমিটেড:  কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৮ এপ্রিল বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। উক্ত সভায় ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।