শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ২ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৭১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৭ টাকা ১৮ পয়সা লোকসান হয়েছে। গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৫৫ পয়সা।
আগামী ১৫ ডিসেম্বর সকাল ৯টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।