শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের কোম্পানি এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ট্রাস্টি ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মিউচুয়াল ফান্ডটির ওই অর্থবছরে ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ০.১৪ টাকা। ২০২৫ সালের ৩০ জুন ফান্ডটির বাজার দরে ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৯.৫১ টাকা।